কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজা’সহ আটক ৩; জিপ গাড়ি ও প্রাইভেটকার জব্দ

আলমগীর হোসেন।।
কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বৃহস্পতিবার (১ আগষ্ট ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীরর হাউজিং এষ্টেট এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে মোঃ জামাল উদ্দিন (৫২), মোঃ ইউসুফ মিয়া (৪০) এবং মোঃ আবু বক্কর (২২) নামক ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের হেফাজতে থাকা ৯৬ কেজি গাঁজা, মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি জীপ গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

আরো পড়ুন
error: Content is protected !!