১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআনখানি, খাবার বিতরণ

  • তারিখ : ০৬:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 90

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি, বিভিন্ন মাদ্রাসায় এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, কুমিল্লা–৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে পরিচিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তাদের জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলাদাভাবে দোয়া করা হয়। এছাড়া একই দিনে বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

দোয়ার অনুষ্ঠানে আলোচকরা, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্রের জন্য তার নিরলস সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, গণমানুষের ভালোবাসায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অব্যাহত আছে এবং এ ঐক্যবদ্ধ মানসিকতা বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে।

মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

দলীয় নেতারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কুমিল্লা–৬ আসনে ধারাবাহিকভাবে হাজী ইয়াছিনের উদ্যোগে দোয়া, এতিমখানায় খাবার বিতরন, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে এবং যতদিন না দেশনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআনখানি, খাবার বিতরণ

তারিখ : ০৬:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫