০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লার বুড়িচংয়ে সাপের কামড়ে প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু

  • তারিখ : ১১:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • 46

নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার এলাকায় আব্দুল মান্নান বাচ্চু (৫৫) নামের প্রবাস ফেরত এক ব্যক্তির বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বাড়ী পাশের জমিতে সাপের কামড়ে শিকার হয় সে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার আব্দুল মান্নান বাচ্চুর বাড়ির পাশের জমিতে আগাছানাশক পরিষ্কার করতে গেলে পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়। তাৎক্ষনিক পোকামাকড়ের কামড় মনে করে বিষয়টি এড়িয়ে যায়।

এক ঘণ্টার পর সাপের বিষ তার দেহে অস্থিরতা সৃষ্টি হলে পরিবারকে জানান। তখন পরিবার ও প্রতিবেশীরা বুঝতে পারে সাপের কামড়ে তিনি এমন অস্থিরতা করছেন। পরে বাড়ির সবাই সঙ্গে সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই রানা হাসান জানান, নিহত আব্দুল মান্নানের বড় ছেলে তাফসির হোসেন মাঈন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।

নিহত বায়রা ভাই আমির হোসেন জানান, আব্দুল মান্নান বাচ্চু সৌদিআরব থেকে দেশে এসে কৃষিকাজ শুরু করেন।

error: Content is protected !!

কুমিল্লার বুড়িচংয়ে সাপের কামড়ে প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু

তারিখ : ১১:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩