১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লার লালমাই মাদককে না বলে শিক্ষার্থীদের শপথ

  • তারিখ : ০৯:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 160

স্টাফ রিপোর্টার।।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয় হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ তানজিনা জেরিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন মজুমদার, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ নাঈম, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য সাদমান তাসিন, অপু, ইয়াছিন প্রমুখ।

বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, কোন প্রকার মাদক স্পর্শ না করতে এবং উন্নত চরিত্র গঠনের শপথ পাঠ করান।

error: Content is protected !!

কুমিল্লার লালমাই মাদককে না বলে শিক্ষার্থীদের শপথ

তারিখ : ০৯:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫