কুমিল্লার শ্রীমন্তপুর হতে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকা হতে ১১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, একটি আভিযানিক দল অদ্য ২৮ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Post Inside

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মনির আহম্মেদ এর ছেলে আমির হামজা রাব্বি প্রকাশ্যে সজল (২১)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!