কুমিল্লায় আবারো এ্যাম্বুলেন্সের ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার; আটক তিন

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকা থেকে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহেনের কাজে এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল রোববার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো জেলার কোতয়ালী থানার বিবির বাজার গিলাতলী গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে মেহেদী হাসান রাব্বি(২৬), একই থানার বারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মাইন উদ্দিন(২০) এবং কুচাইতলী গ্রামের মাহে আলম এর ছেলে মোঃ মুন্না(১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!