কুমিল্লায় করোনা ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯, একজনের মৃত্যু

নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪দশমিক ৩%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০১ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ১৫ মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।

Post Inside

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১৬সেপ্টেম্বর বিকেল থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৭ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।

বাকিদের মধ্যে বুড়িচং ১ জন, বরুড়ার ১ জন,লাকসামের ৩জন,চৌদ্দগ্রাম ৩ জন,দেবিদ্বার ১ জন,দাউদকান্দি ১ জন, মনোহরগন্জ ১জন,লালমাই উপজেলার ১জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে লাকসাম একজন রয়েছে। মৃতদের মধ্যে একজন নারী রয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৭৮২জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৫জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৪ হাজার ৭৭৩ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!