কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৭ আগস্ট বুধবার সকালে জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

Post Inside

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মোঃ নুরুল ইসলাম (২৮), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রত্নামতি (বাগানবাড়ী) গ্রামের মোঃ মাসুম মিয়া (৪২)।

র‌্যাব জানায়-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!