কুমিল্লায় পিকআপ ভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় এসির পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল বিদেশী মদসহ মোঃ সবুজ মিয়া(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৩০ জানুয়ারী সোমবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সবুজ মিয়া(২৭) কুমিল্লা জেলার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। কুমিল্লায় ১১৩৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

Post Inside

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ এর ভিতরে এসির পুরাতন যন্ত্রাংশের আড়ালে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!