কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা কোতয়ালী থানা এলাকা থেকে ৪শত বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি মঙ্গলবার জেলার কোতয়ালী থানাধীন কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ফলতা পাড়ার আলমগীর(৩৫); একই থানার চরকামালদি গ্রামের মোঃ শরিফ মিয়া(২৬) এবং শেখের হাঁট গ্রামের রিফাত(২৪)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলএবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!