কুমিল্লায় ফেন্সিডিল, মদ ও বিয়ারসহ এক মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালি থানার রাজমঙ্গলপুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিল ১২ বোতল বিদেশীমদ এবং ৩ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা’র সিনিয়র সহকারী পরিচালক আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার রাজমঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৪২ বোতল ফেন্সিডিল ১২ বোতল বিদেশীমদ এবং ৩ ক্যান বিয়ারসহ মোঃ আবুল হাশেম (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত হাশেম জেলার কোতয়ালী থানার রাজমঙ্গলপুর গ্রামের মোঃ কালো মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিদেশীমদ এবং বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতের বিরুদ্ধে কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!