০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • তারিখ : ০৬:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • 279

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা লালমাইতে আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. মমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল ইউনিয়নে হরিশ্চর বাজারে এ ঘটনা ঘটে। বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। নিহত মমিনুল উপজেলার পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হরিশ্চ বাজার এলাকায় যাচ্ছিল মমিনুল। এ সময় হরিশ্চর বাজার এলাকায় আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন। তিনি বলেন, ওই বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তারিখ : ০৬:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০