কুমিল্লায় মোটরসাইকেলে করে ফেন্সিডিল পাচারকালে মাদক কারবারী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা থেকে ৯২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ৯২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলমগীর হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত আলমগীর কুমিল্লা জেলার লাকসাম থানার ভাকড্ডা গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!