০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুমিল্লায় ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করলেন এমপি বাহার

  • তারিখ : ০৯:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • 74

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদরে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা পরিচালনা বাজেটের আওতায় ২০২০-২১ অর্থবছরে ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার (ধান ও গম কাটা, মাড়াই ও ঝাড়াই মেশিন) বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে দুইটি কম্বাইন হারভেস্টার মেশিন তুলেদেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান এড মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, দুর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, এসিআই এর মার্কেটিং অফিসার আনিস আহমেদ, মেটাল এগ্রিটেক লিমিটেড এর প্রতিনিধি মো.আলী ইমরান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় হাজী বাহার এমপি বলেন, বঙ্গবন্ধুর সাহসী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্ত দেশ। প্রযুক্তির কল্যাণে আমাদের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কৃষি শ্রমিকের ঘাটতি রোধে বর্তমান সরকারের নতুন সংযোজন কম্বাইন হারভেস্টার। এ প্রযুক্তিতে ধান কাটা,মাড়াই,ঝাড়াই ও বস্তাবন্দি করার কাজগুলো অল্প সময়ে ও খরচে করা যাবে। এটা আমাদের কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার।

পরে হাজী বাহার এমপি পাঁচথুবী ইউনিয়নের কৃষক সফিউল হাছান ও মো.বেলাল হোসেন ভূইয়ার হাতে কম্বাইন হারভেস্টার এর চাবি তুলে দেন। এ দুটি আধুনিক কৃষি যন্ত্রে ভতূকী দেওয়া হয় প্রায় ২৬ লাখ টাকা।

উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন বলেন, আগে ধান কাটতে প্রচুর সময় লাগতো, শ্রমিকও লাগতো অনেক। আর এখন লকডাউনে শ্রমিক সঙ্কটের সময় আধুনিক এ মেশিন পাওয়ায় অনেক সুবিধা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করলেন এমপি বাহার

তারিখ : ০৯:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১