কুমিল্লায় ৮৯ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৮৯ বোতল স্কাফ এবং ০৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ০৭ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার রোডের জগন্নাথপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল স্কাফ এবং ০৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীহলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(৫০)।

Post Inside

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে স্কাফ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!