১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • তারিখ : ০৯:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 307

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার নগরীর কান্দিরপাড়ে কলেজটির উচ্চ মাধ্যমিক শাখায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নেয়ামত উল্যা ভূঁইয়া।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা যায়। র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে মিলিত হয়। পরে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ঐতিহ্যবাহী ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার। দিবসটি উপলক্ষে কলেজে নবীন-প্রবীণের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৮৯৯ সালে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়। রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ব্রিটিশের রানী ভিক্টোরিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমানে এটি জেলার স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

error: Content is protected !!

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তারিখ : ০৯:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫