কুমিল্লা শুভ হত্যা মামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা উত্তর দূর্গাপুরের আড়াইওড়া গ্রামের শুভ হত্যা মামলায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রকল্যাণ ফেডারেশন ও তার পরিবার এবং এলাকাবাসী।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে রবিবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

Post Inside

মানববন্ধনে শুভ’র মা নাসরিন জাহান দাবি করে বলেন, সরকারের কছে আমি আমার একমাত্র পুত্র সন্তান হত্যার দ্রæত বিচার দাবি করি। যারা আমার বুক খালি করেছে তাদের আমি ফাঁসি দাবি করছি।

এর আগে গত বুধবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয় শুভ। এই ঘটনায় ৫ জনের নামসহ অজ্ঞাত আরো ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন শুভর মা নাসরিন জাহান।

আরো পড়ুন
error: Content is protected !!