০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার অবৈধভাবে মাটি কাটায় চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও স্কেভেটর জব্দ; মামলা দায়ের

কুমিল্লা সীমান্তে এক কোটি বিশ লক্ষ টাকার ইয়াবা আটক

  • তারিখ : ০৫:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 150

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি-এর আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের ভেতরে কেরানীনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, আটক ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।

বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার দমন করতে কুমিল্লা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

error: Content is protected !!

কুমিল্লা সীমান্তে এক কোটি বিশ লক্ষ টাকার ইয়াবা আটক

তারিখ : ০৫:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫