০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

গুচ্ছ থেকে বেড়িয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • তারিখ : ১০:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 61

ফয়সাল মিয়া, কুবি।।
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে। গুচ্ছের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে সিন্ডিকেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জুলাইয়ের মধ্যেই নতুন বর্ষের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষত, এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মান যাচাই, ভর্তিতে দীর্ঘসূত্রতা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, নিজেদের ভর্তি পরীক্ষা পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই আরও কার্যকরভাবে সম্ভব হবে। দেশের সেরা শিক্ষার্থীদের ভীড় বাড়বে এখানে।

error: Content is protected !!

গুচ্ছ থেকে বেড়িয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

তারিখ : ১০:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫