০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

চৌদ্দগ্রামে মুজিবুল এমপি’র পক্ষ থেকে অটোরিক্সা চালক জসিমকে ৫০ হাজার টাকা অনুদান

  • তারিখ : ০৭:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • 42

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের দরিদ্র অটোরিক্সা চালক মো: জসিম উদ্দীনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি-বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে বিশিষ্ট সমাজসেবক ও আ’লীগ নেতা কাজী মহি উদ্দীন মুকুলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মো: মোবারক হোসেন, আ’লীগ নেতা মাহবুবুর রহমান টিপু, কাজী আবুল খায়ের, আবুল কালাম, সমাজসেবক মাস্টার ইউনুছ মিয়া, অহিদুর রহমান, মন্তু মিয়া, বেচু মিয়া, ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: আবুল কাশেম, মো: শাহিন আলম, রোকন উদ্দীন, কাউছার আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কয়েক মাস আগে অটো-রিক্সা চালক জসিম উদ্দীনের অটোটি রাতে চার্জ দেয়া অবস্তা থেকে চুরি হয়ে যায়। অটো চুরি হওয়ার পর থেকে রুজি বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্টে দিনাতিপাত করছিলো জসিমের পরিবার। বিষয়টি কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো: জাফর ইকবাল ও স্থানীয় মানবতার ডাক সামাজিক সংগঠনের মাধ্যমে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপিকে অবহিত করা হয়।

পরে তিনি বর্তমান করোনা পরিস্থিতি ও জসিম উদ্দীনের অসহায়ত্বে কথা বিবেচনা করে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে মুজিবুল এমপি’র পক্ষ থেকে অটোরিক্সা চালক জসিমকে ৫০ হাজার টাকা অনুদান

তারিখ : ০৭:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১