চৌদ্দগ্রামে ইঞ্জিনিয়ার্স আইটি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

মনোয়ার হোসেন।।
কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লার চৌদ্দগ্রামে ইঞ্জিনিয়ার্স আইটি ইন্সটিটিউটের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও ৬ষ্ঠ ব্যাচের পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের ইঞ্জিনিয়ার্স আইটি অফিসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এবিএম এ বাহার।

Post Inside

ইঞ্জিনিয়ার্স আইটি ইন্সটিটিউটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস আকাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা জেলা বেসিক ট্রেড ট্রেনিং এন্ড রিসার্চ এসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম, কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হাজারী, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ফাতেমা আক্তার মুন্নী।

আরো পড়ুন
error: Content is protected !!