
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল ষ্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে সুপারশপটির ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্ত্বের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে।
দোকানের মালিক ফয়সাল জানান, সোমবার (২৮শে সেপ্টেম্বর) সকালে আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল ষ্টোরে আসি। এসে দেখি ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। আগুনের ভয়াবহতায় কোন মালামালি সেভ করা সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সোমবার সকাল ৯টায় রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অন্তত ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।