নিমসারে শেখ রাসেল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. জাকির হোসেন
শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নিমসার উচ্চ বিদ্যালয় মাঠে। খেলাটি অনুষ্ঠিত হয় শেখ রাসেল স্মৃতি সংগঠনের আয়োজক সিয়াম ও জুয়েল রানার উদ্যোগে। খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা একাদশ টুর্নামেন্ট বনাম বরুড়া একাদশ টুর্নামেন্ট। এতে কুমিল্লা একাদশকে ৫ উইকেটে পরাজিত করে বরুড়া টুর্নামেন্ট একাদশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী।

Post Inside

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকাম ইউপি সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ জসীম উদ্দিন মেম্বার, শাহ আলম মেম্বার, সাবেক মেম্বার মোঃ মোঃ রফিক, সৌদি প্রবাসী মোঃ সবুজ ফরাসি। আমন্ত্রিত উপস্থিত ছিলেন ডাঃ মাহবুবুর রহমান, ক্যারাতী মাস্টার উমর ফারুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আবুল কালাম সহ আরো অনেকে। খেলাটি পরিচালনা করেন শামসুল হক সানী।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোঃ অতিথি সাহেব আলী চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!