বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে দূর্গাপুর দক্ষিন ইউনিয়নে আ.লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।।
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা ও সারাদেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা শহরতলীতে বিশাল বিক্ষোভ মিছিল,সমাবেশ ও শো-ডাউন করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধর্মপুর ডিগ্রী কলেজ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু। ৫ শতাধিক মটরসাইকেল ও অর্ধ-শত গাড়ি বহর নিয়ে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়।

Post Inside

সমাবেশে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল প্রমুখ। দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক খান শাহীন, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন,তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক হাজী ফখরুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুব আলম পল্পব প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ-ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- দেশকে অশান্ত করতে চাচ্ছে বিএনপি। এছাড়া যুদ্বাপরাধীদের সাথে নিয়ে তারা দেশে নব্য পাকিস্তান সৃষ্টি এবং সা¤প্রদায়িক হানাহানি সৃষ্টির পায়তারা করছে। এমপি বাহারের শান্তির কুমিল্লায় শান্তি বিনষ্টের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে হুশিয়ারী দেন বক্তারা।

আরো পড়ুন
error: Content is protected !!