বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বুড়িচংয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে এবং “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর (মঙ্গলবার) বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হাছান এর সভাপতিত্বে ও উপ সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ আছমা বিনতে আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবদুল খালেক ও মোঃ আবদুল মোতালেব।

Post Inside

বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, এস ডি জি মডেল ভিলেজ বাংলাদেশ (এন জিও) চেয়ারম্যান শরিফুর রহমান ও এডিআই (এন জি ও) এর প্রোগ্ৰাম অফিসার হাশেম আলী বাচ্চু।

এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!