১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা

  • তারিখ : ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 1197

মোঃ মহিউদ্দিন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও মাটি পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একজনকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে অভিযুক্ত সাইফুল ইসলাম (পিতা: মৃত বশির আলম), সাং– চড়ানল’কে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও পরিবহনের অপরাধে দোষী সাব্যস্ত করে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কেটে তা পরিবহনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ধরনের কার্যক্রম কৃষি উৎপাদন ব্যাহত করার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে বলে উল্লেখ করেন তারা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, বুড়িচং থানা। প্রসিকিউশন কার্যক্রমেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

অভিযান শেষে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি দেশের খাদ্য উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবৈধ মাটি কাটা ও পরিবহন সংক্রান্ত তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

error: Content is protected !!

বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা

তারিখ : ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬