​বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন মা, শিশু ও নবজাতক প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মা-শিশু ও নবজাতক এবং ইমার্জেন্সি সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মা শিশু ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার ডাক্তার হাসান ইবনে আমির।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের ৩ তলায় সম্মেলন কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন প্রশ্নর উত্তর দেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করেন।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মালেকুল আফতাব ভূঁইয়া, ইউনিসেফ প্রকল্পের প্র​তিনিধি ডাক্তার বেনজির, ডাক্তার ফারহান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ের কর্মীরা।

পরিদর্শনকালে ডেপুটি প্রোগ্রামার ডাক্তার হাসান ইবনে আমির বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!