বুড়িচংয়ে সাজ্জাদ হোসেনের সমর্থনে মিছিল অনুষ্ঠিত

মোঃ সাফি।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষনার খবরে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কামাড়খারা এলাকায় মোঃ কামাল হোসেন মেম্বার এর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আওয়ামীলীগ নেতা বাবুল চন্দ্র শাহ, কিসোর চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা জহির আহমেদ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন টুনু, আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল বারেক, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ, নাঈম, মোফাজ্জল, আলমগীর, রিপন মনতু, ফারুক, শরীফসহ আরও অনেকে।

কামাড়খারা থেকে শুরু হয় মিছিলটি বালিখারা হয়ে ভানতি দিয়ে আবার পুনরায় কামাড়খারা এসে শেষ হয়। মিছিলে প্রায় ৩ শতাধিক নেতামর্কী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!