ব্রাহ্মণপাড়ায় গাঁজা পাচারকালে সিএনজি ও ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই শফিক উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের টাটেরা রাস্তার উপর থেকে একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সাকে দাড়ানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সিএনজি অটোরিক্সাসহ তাকে আটক করে।

Post Inside

এসময় সিএনজি অটোরিক্সার পেছনে খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ৮টি বান্ডিলে দুই কেজি করে ১৬ কেজি গাঁজাসহ নাইঘর নোয়াপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ মহিউদ্দিন প্রকাশ মহির (৩২) আটক করে থানায় নিয়ে আসে।

একইদিন বিকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!