ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বিদ্যালয় গরীব ও অস্বচ্ছল পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা সামগ্রী দেওয়া হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।

Post Inside

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন, বিদ্যালয়ের সভাপতি ব্যাংক কর্মকর্তা মো. আমীর হোসেন, শশীদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার লাকী।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামছু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, আবুল কাসেম খোকন, ফিরোজ মিয়া মাস্টার, সহকারী শিক্ষক হালিমা ইসলাম অম, ফারজানা আক্তার ভূইয়া, মোসা. মর্জিনা আক্তার, ইয়াসমিন আক্তার প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!