মুরাদনগরে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে ঘুমের ঘরে অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম সরকারের ছেলে। স্থানীয় স্কুলে দশম শ্রেনিতে পড়াশোনা করত।

শনিবার রাত বারোটায় বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Post Inside

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, নিহতের বাবা ইব্রাহিম খলিল সরকার প্রবাসে থাকেন। বড় ছেলে মুজাহিদকে বাসায় রেখে। তার ‘মা’ ছোট ভাই- বোনদের নিয়ে মামার বাড়ি বেড়াতে যান।

শনিবার দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ তাদের ঘরে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। তখন পাশের ঘর থেকে লোকজন আগুন দেখে শুর চিৎকার শুরু করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর আগেই ঘরে মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। অন্যথায় পাশের ঘর গুলি সব পুড়ে যেত। এসময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিশেক দাশ বলেন, খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানা (ওসি) কামরুজ্জামান তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের লাশ দাফন কাফন সম্পন্ন করতে পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।

আরো পড়ুন
error: Content is protected !!