১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

মেঘনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

  • তারিখ : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 192

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুমানিক রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার বলেন, “রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে যায়। তবে কেন বা কি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তা জানি না।”

স্থানীয়দের ভাষ্য,সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তাঁর অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনাও দেখা দেয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে।”

error: Content is protected !!

মেঘনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

তারিখ : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫