১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

শামা-মাছাবিহ্’র নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

  • তারিখ : ০৯:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 157

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতি হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্নব (দৈনিক ইনক্বিলাব), অর্থসম্পাদক এম জে হোসাইন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ (ডেইলি সান) এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমার দেশ) ও আকাশ আল মামুন (দ্যা ডেইলি ক্যাম্পাস)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম ফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, অন্য দুই নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

error: Content is protected !!

শামা-মাছাবিহ্’র নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

তারিখ : ০৯:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫