০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

শারীরিক-মানসিক বিকাশ ও সম্প্রীতি বৃদ্ধির উত্তম মাধ্যম খেলাধুলা: এলজিআরডি মন্ত্রী

  • তারিখ : ১০:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • 203

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, খেলাধুলা আনন্দ দেয়ার পাশাপাশি সৃজনশীলতা, শারীরিক ও মানসিক শক্তি বিকাশ এবং সম্প্রীতি বৃদ্ধির উত্তম মাধ্যম।

তিনি আজ সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত ৩০-তম নাসির উদ্দিন স্মৃতি বার্ষিক টেনিস প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত ও ন্যায়ভিত্তিক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য দরকার একটি সুস্থ ও সৃজনশীল জাতি। খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করার কোনো বয়স নেই উল্লেখ করে তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের মনন এবং শারীরিক সুস্থতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়।

মোঃ তাজুল ইসলাম জানান, করোনা মহামারীর মধ্যে যারা নিয়মিত শারীরিক কসরত করে শরীরের ইমিউনিটি বাড়িয়েছেন তাদের করোনায় আক্রান্ত হওয়ার হার অনেক কম বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

সারাদিন অফিসে বসে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে মানসিক ক্লান্তি দূর করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান মন্ত্রী।

অফিসার্স ক্লাবে এধরণের খেলাধুলা অনুষ্ঠান আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

পরে, স্থানীয় সরকার মন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জনপ্রশাসন সচিব ও অফিসার্স ক্লাব টেনিস সাব কমিটির চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

শারীরিক-মানসিক বিকাশ ও সম্প্রীতি বৃদ্ধির উত্তম মাধ্যম খেলাধুলা: এলজিআরডি মন্ত্রী

তারিখ : ১০:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১