০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

হোমনায় আবারো পাগলা কুকুরের উৎপাত

  • তারিখ : ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • 66

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় আবারো পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার নিলখী ইউনিয়নের নিলখী ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া,ও মিশ্বিকারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলে- নিলখী ইউনিয়নের নিলখী গ্রামের সরাফত আলীর ছেলে মো, জুলহাস(৫০), জহুর উদ্দিনের ছেলে মো. ইসমাইল(৪০), মোস্তফা মিয়ার স্ত্রী ফজিলতের নেছা(৫৫),মৃত হাসমত আলীর ছেলে ময়নাল মিয়া(৩০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম(১৭) মো.তোফাজ্জল হোসেনের স্ত্রী বেলাতন নেছা(৫০), এ ছাড়া ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ফাহিম(১০) ও মিশ্বিকারী গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সাব মিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে মারতে পারেনি। এনিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জুলহাস মিয়ার হাতের আঙ্গল কেটে যাওয়ায় তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে একটি পাগলা কুকুর ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে কুকুরটি উপজেলার নিলখী, ছোট ঘারমোড়া, মিশ্বিকারী গ্রামের নারীসহ ৮ জনকে কামড়িয়ে আহত করে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ৮ জনকে চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্কের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। কুকুরের কামড়ে তার হাতের আঙ্গুল বিচ্ছন্ন হওয়া পথে।

error: Content is protected !!

হোমনায় আবারো পাগলা কুকুরের উৎপাত

তারিখ : ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১