আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ নাই-এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, ২৩ বছর দলের পদে ছিলাম না, একদিনের জন্যও আওয়ামী লীগ ছেড়ে যাইনি। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ করি নাই। এমপি হওয়ার পরও দলীয় পদ না থাকায় ৮ বছর আওয়ামী লীগ অফিসে যেতে পারেনি। দলে পদ পাওয়ার পর আগে দলের স্বপ্নের ঠিকানা দলের জন্য আন্তরজার্তিক মানের অফিস বানিয়েছি।

কুমিল্লার আওয়ামী লীগ আজ অতীতের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত। আমরা দলের নেতৃত্ব পাওয়ার পর পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে কর্মী সৃষ্টি করেছি। সংগঠনকে শক্তিশালী করেছি। নৌকার মালিক শেখ হাসিনা। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।

Post Inside

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নির্ধারণে বুধবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাকক্ষে কুমিল্লা সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে এমপি বাহার , গনতান্তিক প্রক্রিয়ার মনোনয়ন প্রত্যাশী ৩ জন নেতার মধ্যে সরাসরি ভোটের আয়োজন করেন। উপস্থিত কাউন্সিলররা গোপন ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাছান রাফি রাজুকে দলীয় প্রার্থী হিসেবে সর্বাধিক সমর্থন জানান। পরে হাছান রাফি রাজুকে তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম পাঠানোর সিদ্ধান্ত হয়।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, মহাগনর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!