উৎসবমুখর আয়োজনে কুমিল্লায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার।।
আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণবন্ত পরিবেশে কুমিল্লায় উদযাপিত হয়েছে দেশের জাতীয় দৈনিক দেশ রূপান্তর–এর প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ে মিলনায়তনজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পন উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই সাংবাদিক, সুধীজন ও অতিথিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো আয়োজন।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মু. মজিবুর রহমান ভুঁইয়া। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ রূপান্তর ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে, যা গণমাধ্যমের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, ইনকিলাব–এর স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, প্রথম আলো–এর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, এখন টিভি–এর কুমিল্লা ব্যুরোপ্রধান খালেদ সাইফুল্লাহ, দ্য ডেইলি স্টার–এর খালিদ বিন নজরুল, কুমিল্লার কাগজ–এর বার্তা সম্পাদক জহির শান্তি, আজকের পত্রিকা ও বাসসের প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, নিউজ ২৪–এর মহিউদ্দিন, কালের কন্ঠের জাহিদ পাটোয়ারী, সি টিভি–এর সম্পাদক তাপস, বাসসের কামরুল হাসান, এশিয়ান টেলিভিশন–এর রেজাউল করিম রাসেল, নাগরিক টিভি–এর আবুল কালাম রুবেল, আমার দেশের এম হাছান, জাগরণী টিভি–এর আশিকুর রহমান, আরটিভি–এর জহিরুল হক বাবু, প্রথম আলো–এর জুয়েল রানা, নাঙ্গলকোট প্রপসক্লাবের সহসভাপতি জয়নাল, সকালের সময়ের ইবনুল হাসান রায়হান ও দিনকালের হৃদয় হাসান।

তাঁরা বলেন, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় দেশ রূপান্তর দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

স্বাগত বক্তব্যে দেশ রূপান্তর–এর কুমিল্লা জেলা প্রতিনিধি মো. দুলাল মিয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পত্রিকার অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনন্দঘন পরিসমাপ্তি ঘটে। পুরো আয়োজনজুড়ে ছিল একসঙ্গে পথচলার অঙ্গীকার ও আগামীর প্রত্যাশা।

আরো পড়ুন
error: Content is protected !!