
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।
মঙ্গলবার (৫ মে ২০২৬ ) ডিবেটিং সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন বিতর্ক) মো: আবিদুর রহমান, সহ-সভাপতি (বাংলা বিতর্ক) তাইমুন্নাহার তিশা, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) তানভীর আনজুম সাজন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব, নাজমুল হাসান ফাহিম ও মো: শাহিদুল ইসলাম।
এছাড়াও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন ঐশী, দপ্তর সম্পাদক আবছার উদ্দিন ইফতি, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: তৌহিদুর রহমান সাকিব এবং অনুষ্ঠান সম্পাদক মো: মাহিনুর।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি,খায়রুল আমিন মাসুম এবং পূর্ণি আক্তার।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।