কুমিল্লায় চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জামাল হোসেন। তিনি উপজেলার উনকোট এলাকার আব্দুল গনির ছেলে। গত ২১ মে বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Post Inside

মামলা সূত্রে জানা যায়, জামাল হোসেন বিভিন্ন লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পেরে বিভিন্ন সময় চেক প্রদান করেন।

ভূক্তভূগিরা চেকব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা নেই। এরপর অভিযুক্ত জামাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে আদালতে মামলা দায়ের করেন তারা।

মামলার শুনানিতে একাধিকবার আদালতে হাজির না হওয়ায় আদালত জামাল হোসেনকে দুই বছরের কারাদণ্ড এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঢাকার চন্দ্রিমা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ম অনুযায়ী কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!