কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

জহিরুল হক বাবু।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Post Inside

স্থানীয়রা জানান, একই গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার দুই ছেলে মো. বিল্লাল হোসেন ভুঁইয়া ও মো. আনিসুল রহমানের মধ্যে গ্যাসের চুলার রাইজার নিয়ে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই আনিসুল রহমান ছুরি দিয়ে বড় ভাই বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!