কুমিল্লায় জমিতে চাষাবাদ নিয়ে দ্বন্দ্বে কৃষককে হত্যা; আটক ১

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে লীজ নেয়া জমিতে চাষাবাদের সময় কথা কাটাকাটির জেরে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আবদুল কুদ্দুস (৬০)। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বুড়িচং উপজেলার আবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি পঞ্চগড় জেলার পাঠানপাড়া এলাকায়। আবিদুপুর এলাকায় তিনি ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ জাবেদুল ইসলাম বলেন, নিহত কুদ্দুস দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার আবিদপুর এলাকায় ভাড়া থাকতো। সে স্থানীয় মমতাজ মিয়ার নিকট থেকে ১ বছরের জন্য ৩৫ হাজার টাকার বিনিময়ে ২ কানি জমি লীজ গ্রহন করেন। প্রতিবছরের শ্রাবণ মাসে জমির লীজ শেষ হলে নতুন করে নবায়ন করা হতো।

Post Inside

এবছর এক মাস পূর্বেই জমির মালিক মমতাজ মিয়া জমি ছেড়ে দেয়ার জন্য বলে। নিহত কুদ্দুস একমাস পর জমি ছাড়বে বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে মনমালণ্য চলে আসছিলো।

মঙ্গলবার সকালে মমতাজ মিয়া জমি চাষাবাদ করতে গেলে আবদুল কুদ্দুস সংবাদ পেয়ে জমিতে চাষাবাদ না করার অনুরোধ করেন।

এ নিয়ে কথা কাটাকাটির জেরে জমির মালিক মমতাজ মিয়া কৃষক আবদুল কুদ্দুসকে ধাকা দেয়। এত আবদুল কুদ্দুস মাটিয়ে লুটিয়ে পড়ে। এসময় আবদুল কুদ্দুসের স্ত্রী ঘটনাস্থলে এসে স্থানীয় ডাক্তারকে খবর দেয়। ডাক্তার জাহাঙ্গীর জমিতে উপস্থিত হয়ে দেখতে পায় কৃষক কুদ্দুস মৃত্যুবরণ করেছে।

খবর পেয়ে দেবপুর ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত মমতাজকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!