কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মাল জব্দ

জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

Post Inside

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা ব্যাটালিয়নের এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান।

এসময় মালিকবিহীন অবস্থায় ১৫৮ বোতল অলিভ অয়েল, ১,১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১,৩৩০ পিস জনসন বেবী লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার আতশবাজি জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, আটককৃত এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!