কুমিল্লায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

নিহত সাব্বির হোসেন বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর জামালনগর (খিলিবাড়ী) এলাকার বাসিন্দা এবং মো. ইয়াসিন সর্দারের ছেলে। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বাগমারা উত্তর বাজার এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার উদ্যোগ নেন। তবে তার আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে লালমাই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন
error: Content is protected !!