কুমিল্লায় দামি মোটরসাইকেলে গাঁজা পাচার; দুই যুবক আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লা মোটরসাইকেলে করে গাঁজা পাচারের সময় ১০ কেজি গাঁজা’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা, কোম্পানী অধিনায়ক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১, সিপিসি-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটেশ্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে আসামী মোঃ রাশেদুল রিমন (২৪) ও মোঃ ওয়াসিম আকরাম (২১) নামক ২ জন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ রাশেদুল রিমন, কুমিল্লা জেলার চান্দিনা থানার সুহিলপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে এবং মোঃ ওয়াসিম আকরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সুলতানপুর গ্রামের শেখ ভানু মিয়া এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!