কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, পথচারী নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যান এক পথচারী। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ সময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!