কুমিল্লায় নূরে মদিনা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহরের চকবাজারের পুরাতন মৌলভীপাড়ায় অবস্থিত নূরে মদিনা মাদরাসা প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী গোলাম মোহাম্মদ শাহজালাল।

অনুষ্ঠানে মেধা মূল্যায়ন বেসরকারি আলোকিত কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৫ এ উত্তীর্ণ ২৬ জন শিক্ষার্থীকে উৎসাহ ও অনুপ্রেরণার অংশ হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Post Inside

একই অনুষ্ঠানে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ ৭ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মাদরাসার সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান পায়েল, মহাপরিচালক মোহাম্মদ মাজেদ সারোয়ার চৌধুরী, রাজবাড়ী কম্পাউন্ড জামে মসজিদ-এর খতিব মাওলানা মুফতী মোবারক হোসাইন, গণিত শিক্ষক মোহাম্মদ হিজবুল বাহার, আরবি শিক্ষক মাওলানা কেফায়াতুল্লাহ এবং হিফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ আবদুল কাদের সরকার।

শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন তানিয়া আক্তার ইভা, জোহরা আক্তার পাপিয়া ও ফাহিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!