কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী ও সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকা থেকে ৬২১ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন এর ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

অন্যদিকে র‌্যাবের পৃথক অপর একটি অভিযানে শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। একটি প্রাইভেটকার থেকে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!