কুমিল্লায় বিএনপি নেতার ভাতিজার রেখে যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে অভিযানে চালিয়ে একটি ৭.৬৫ ক্যালিবারের বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২১ মে) সন্ধ্যায় নগরীর থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের গদির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে যৌথ বাহিনী।

Post Inside

জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল সাড়ে ৩ টায় সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে যায়। সেই সময় ওয়াফির সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।

পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার। এছাড়া ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা।

যৌথ বাহিনী সূত্র আরও জানায়, পূর্বে ওয়াফি আওয়ামী লীগ সমর্থক ছিল, ৫ আগস্ট এর পরে সে দল পাল্টায়। এছাড়াও ওয়াফি তার বন্ধুদের সাথে উল্লেখিত ভবনের ছাদে মাদক সেবন করত।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১ এর যৌথ টিম কাজ করছে।

আরো পড়ুন
error: Content is protected !!