কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১২ মে) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা এলাকার ২য় মুরাদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Post Inside

গ্রেফতারকৃত রিপন কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপন দীর্ঘদিন ধরে ২য় মুরাদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

র‌্যাব আরও জানায়, র‌্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!