কুমিল্লায় বিদেশী পিস্তলসহ ১৫ মামলার আসামী সন্ত্রাসী বুলেট গ্রেফতার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ মামলার এক আসামী বিদেশী পিস্তলসহ গ্রেফতার হয়েছে।

গ্রেফতার যুবকের নাম তকদীর হোসেন বুলেট ওরফে জলিল (৩৪)। তার বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায়।

Post Inside

বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা পুলিশ বুলেটকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ব্রাজিলের তৈরী ৭.৬৫ বোরের একটি পিস্তল জব্দ করে। পরে তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৬ টি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার বুলেটকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ কর্মকর্তা নাজমুল আরো জানান, গ্রেফতার বুলেটের বিরুদ্ধে ৮টি মাদক, ১টি অস্ত্র, ২টি ডাকাতি মামলা, ২টি দস্যুতা ও ২টি অন্যান্য অপরাধের মামলা আদালতে বিচারাধীন

আরো পড়ুন
error: Content is protected !!